যানবাহন নিবন্ধন নির্দেশিকা
- ১
প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ
মালিকের জাতীয় পরিচয়পত্র, ছবি, যানবাহনের মালিকানার প্রমাণ ও প্রযোজ্য অন্যান্য নথি প্রস্তুত রাখুন। পূর্ণ তালিকা দেখুন।
- ২
পৌরসভায় আবেদন জমা
যানবাহন ও মালিকের তথ্যসহ নিবন্ধন শাখায় আবেদন জমা দিন। আবেদন নম্বর সংরক্ষণ করুন — এটি দিয়ে অনলাইনে অগ্রগতি জানা যাবে।
- ৩
যাচাই ও অনুমোদন
নিবন্ধন কর্মকর্তা তথ্য যাচাই করে আবেদন অনুমোদন, সংশোধনের জন্য ফেরত বা বাতিল করবেন। অনুমোদনের পর নিবন্ধন নম্বর ও কিউআর কোড ইস্যু হবে।
- ৪
ফি পরিশোধ
নির্ধারিত ফি পরিশোধ করে কম্পিউটারাইজড রসিদ সংগ্রহ করুন। রসিদের কিউআর কোড স্ক্যান করে এর সত্যতা যাচাই করা যায়। ফি তালিকা
- ৫
সনদ ও স্টিকার সংগ্রহ
নিবন্ধন সনদ ও কিউআর স্টিকার সংগ্রহ করে স্টিকারটি যানবাহনের দৃশ্যমান স্থানে লাগান।